তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সোমবার ভোরে শহরের নিরাপত্তা অধিদফতর থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে ভবনটির মূল সম্মুখভাগটি ধসে পড়েছে।
দুইজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা হিমশিম খাচ্ছে বলে মনে হচ্ছে। এরইমধ্যে কয়েকজনকে বের করে আনতে দেখা গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।
.png)
সূত্র: আল-জাজিরা