[ আন্তর্জাতিক ]
এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা
ছবি: সংগৃহীত
গাজা উপত্যকার পর এবার লেবানন থেকে হামলা হয়েছে ইসরায়েল। জবাবে গোলা নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনীও। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী।
গাজার সরকারি কর্মকর্তারা বলছে, গাজায় নিহত মানুষের সংখ্যা ২৩০ এরও বেশি। আহত হয়েছেন ১ হাজারেও বেশি।
.png)
ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজার সাতটি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজায় অনেক পরিবার ঘর ছেড়ে পালানো শুরু করেছে। তারা জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোয় আশ্রয় নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গাজাবাসী ইসরায়েলের বিমান হামলার বর্ণনা দিয়েছেন। তারা বলছেন, ইসরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে।
সূত্র: বিবিসি
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!