আন্দামান সাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প
আন্দামান সাগরে ৪ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় ভোর ৩ টা ২০ মিনিটে ভূ-কম্পনটি অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটি আন্দামান সাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বর মাসে এমন দু’টি ভূমিকম্প হয়েছিল আন্দামান সাগরেই। উভয় ক্ষেত্রে কম্পনের মাত্রা ছিল ৪.৪ এবং ৪.৩।
.png)
উল্লেখ্য, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজারে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা।
আফগানিস্তানের মূল ভূমিকম্পটির উৎসস্থল ছিল হিরাট থেকে ৪০ কিলোমিটার দূরে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় প্রথম কম্পন অনুভূত হয়। তার পর বেশ কয়েক বার ভূমিকম্পের ‘আফটার শকে’ কেঁপে ওঠে আফগানভূমি। রিখটার স্কেলে ওই একই এলাকায় মোট পাঁচটি ‘আফটার শক’ ধরা পড়েছে। যার কম্পনমাত্রা ছিল ৪.৬ থেকে ৫.৫।