ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত প্রায় ২৫০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ৯ অক্টোবর ২০২৩
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত প্রায় ২৫০০
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একের পর এক শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা প্রায় আড়াই হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া আহত হয়েছেন আরো শত শত মানুষ।

রোববার দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সায়েক সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় দুই হাজারের বেশি মানুষ। এর আগে আহত ব্যক্তি সংখ্যা ৯ হাজার ২৪০ বলে উল্লেখ করেছিলেন তিনি।

তিনি আরো বলেন, ভূমিকম্পে এক হাজার ৩২০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

১০টি উদ্ধারকারী দল কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েক। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু এবং খাদ্য ও চিকিৎসা সামগ্রী জরুরি। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে ১২টির বেশি গ্রামে ৬০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

৪২ বছর বয়সী বশির আহমাদ বলেন, প্রথম কম্পনেই সব বাড়িঘর ধসে পড়ে। যারা বাড়ির ভেতরে ছিল সবাই মারা পড়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পশ্চিম আফগানিস্তানের সবচেয়ে বড় শহর হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবারের ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের পরপরই অন্তত আটবার পুনরায় কেঁপে ওঠে ওই এলাকা। এগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩-এর মধ্যে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!