[ আন্তর্জাতিক ]
জানা গেল নিহত সেই ইসরায়েলি ডেপুটি কমান্ডারের পরিচয়
লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদাল্লাহ - ফাইল ছবি
লেবাননের সঙ্গে সংঘর্ষে নিহত হওয়া সেই ইসরায়েলি সেনা কর্মকর্তার পরিচয় জানা গেছে। তার নাম লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদাল্লাহ। তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর ৩০০ ব্রিগেডের ডেপুটি কমান্ডার হিসেবে ইসরায়েল-লেবানন সীমান্তবর্তী ইয়ানাহ-জাত গ্রামের দ্রুজ এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর ৩০০ ব্রিগেডের ডেপুটি কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদাল্লাহ। তিনি ইসরায়েলের ইয়ানাহ-জাত গ্রামের দ্রুজ এলাকায় দায়িত্বে নিয়োজিত ছিলেন।
গত শনিবার (৭ অক্টোবর) সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
.png)
এই সংঘাতে গাজায় প্রায় ৭০০ ফিলিস্তিনি ও ৯০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!