হামাস জানিয়েছে, ঐ ১৩ জনের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে গাজার উত্তরাঞ্চলে এবং বাকি সাতজন বিভিন্ন জায়গায় প্রাণ হারিয়েছেন। তবে এসব বন্দির নাম-পরিচয়সহ বিস্তারিত কিছুই জানায়নি স্বাধীনতাকামী এ গোষ্ঠী।
বিমান হামলায় ইসরায়েলিদের প্রাণ হারানোর ব্যাপারে প্রশ্ন করা হয় আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারির কাছে। প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা এ ব্যাপারে এখন জানার চেষ্টা করছি এবং অপহৃতদের রক্ষা করার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি।
.png)
তিনি আরো বলেছেন, আমরা হামাসের এ ধরনের বার্তার (দাবির) জবাব দেব না। আমরা তখনই এ ব্যাপারে উত্তর দেব যখন আমাদের নিজস্ব নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য জানতে পারব। যখন আমরা নির্ভরযোগ্য তথ্য পাব তখন এ ব্যাপারে কথা বলব।
গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর প্রায় ১৫০ ইসরায়েলিকে ধরে নিয়ে আসে হামাস। এরপর তাদের বন্দি করে তারা।
সূত্র: সিএনএন