ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬, ২৪ অক্টোবর ২০২৩
মেক্সিকোতে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো প্রদেশে সন্ত্রাসীরা অন্তত ১৩ স্থানীয় পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

জানা গেছে, নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন। শহরটি আকাপুলকোর জনপ্রিয় সমুদ্র সৈকত রিসোর্টের পশ্চিমে অবস্থিত। মূলত টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং পরে গুলি করে হত্যা করে।

সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি।

Advertisement

অবশ্য মেক্সিকোর কোয়ুকা দে বেনিটেজ এলাকাটি নানা ধরনের অপরাধের জন্য পরিচিত। পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে।

গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। প্রশান্ত মহাসাগরীয় করিডোরের উত্তরে লাভজনক এই মাদক রুট নিয়ন্ত্রণের জন্য ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত।

এছাড়া এই অঞ্চলটি আফিম এবং হেরোইন উৎপাদনেরও একটি হটস্পট। গত বছর গুয়েরেরোর ছোট একটি শহরের মেয়রকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। কর্তৃপক্ষ সেই হামলার জন্য মাদকচক্রের সঙ্গে যুক্ত অপরাধী চক্রকে দায়ী করেছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!