ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ২৫ অক্টোবর ২০২৩
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮ সেনা
ছবি: সংগৃহীত

সিরিয়ায় সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের হামলায় আট সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। বুধবার গভীর রাতে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

গাজায় হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে সিরিয়ায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। সেসব হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় আট সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন।

Advertisement

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ভোরে জানায়, তাদের যুদ্ধবিমানগুলো সিরিয়ার সেনাবাহিনীর অবকাঠামো এবং মর্টার লঞ্চারগুলোতে হামলা চালিয়েছে। তাদের দাবি, মঙ্গলবার সিরিয়া থেকে ইসরায়েলের দিকে গোলাবর্ষণের জবাবে এই হামলা চালানো হয়েছে।

তবে এর বেশি আর কোনো তথ্য দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া সিরিয়া সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত রোববার সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোর প্রধান দুই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালায় হামাসের সাথে যুদ্ধে লিপ্ত ইসরায়েল। এতে দামেস্কে বিমানবন্দরের অন্তত দুই কর্মী নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় উভয় বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!