ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চলন্ত ট্রেনের বগিতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২১, ২৫ অক্টোবর ২০২৩
চলন্ত ট্রেনের বগিতে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে একটি চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের এ ঘটনায় তাৎক্ষণিভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, আগ্রায় মালপুরা থানার ভাদোহি রেলস্টেশনের কাছে পাঠানকোট এক্সপ্রেসে হঠাৎ আগুন লাগে। চলন্ত দূরপাল্লার ট্রেনটিতে ধোঁয়া বের হতে দেখা যায়। ইঞ্জিনের কাছে দুটি কামরায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত ট্রেনটি থামানো হয় এবং বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাঠানকোট এক্সপ্রেসটি পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সিওনি যাচ্ছিল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!