ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিচারককে নিয়ে মন্তব্য করায় জরিমানার মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ২৬ অক্টোবর ২০২৩
বিচারককে নিয়ে মন্তব্য করায় জরিমানার মুখে ট্রাম্প
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় জরিমানার মুখে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিচারক আর্থার অ্যাঙ্গরন তাকে ১০ হাজার ডলার (প্রায় ১১ লাখ টাকা) জরিমানা করেছেন বলে জানা গেছে।

বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প অভিযোগ করেন, তার সাথে বিচারক ও পাশে বসা লোকটি পক্ষপাতমূলক আচরণ করেছেন। বিষয়টিকে বিচার চলাকালে আদালতের কর্মচারীদের নিয়ে মন্তব্য করায় বিচারক ‘গ্যাগ আদেশের’ (কোনো বিষয়ে তথ্য প্রকাশ না করার নির্দেশ) লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। সে কারণে তাকে এই জরিমানা করেন। 

একই আদালতে এর আগে পাঁচ হাজার ডলার জরিমানা হয়েছিল ট্রাম্পের।

Advertisement

এদিন শুনানির পরে ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছেন, তার সাবেক বস ট্রাম্প যেভাবে তার সম্পত্তির মূল্য তাদের বলতে বলেছিলেন এবং লিখতে বলেছিলেন, তারা তা-ই করেছিলেন। কোহেনের এই স্বীকারোক্তি ট্রাম্পের পছন্দ হয়নি। সে কারণেই প্রকাশ্যে কোহেনের সমালোচনা করে তাকে মিথ্যেবাদী বলেছেন।

এই কোহেনের মাধ্যমেই ট্রাম্প পর্নস্টারকে অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। তবে ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু কোহেন তার ভাষ্যে কার্যত সে কথা স্বীকার করে নিয়েছেন।

এই মামলায় এর আগেই বিচারক জানিয়েছেন, ট্রাম্পের সম্পত্তি মূল্য প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখানো। বীমায় ছাড় পাওয়ার জন্য তিনি এ কাজ করেছিলেন। এবার নিউইয়র্কের আদালতের এ বিষয়ে রায় দেওয়ার কথা। তার আগেই ১০ হাজার ডলার জরিমানা করা হলো ট্রাম্পকে। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!