মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউক্রেনের ভলনোভাখা শহরে একই পরিবারের ৯ জন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। তার দাবি, রুশ সেনারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
.png)
ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, ঐ পরিবারের সব সদস্যদের রুশ সেনারা হত্যা করেছে। রুশ সেনাদের জন্য বাড়ি ছেড়ে না দেওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রুশ তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত দুই ‘সন্দেহভাজনকে’ আটক করা হয়েছে।