ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের নির্বাচনে শি জিনপিংকে হস্তক্ষেপ করতে বারণ করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ১৬ নভেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের নির্বাচনে শি জিনপিংকে হস্তক্ষেপ করতে বারণ করলেন বাইডেন
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে শি জিনপিংকে আসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে বারণ করেছেন বাইডেন। বুধবার সান ফ্রান্সিসকোতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাইডেন বলেন, আমি আশা করি চীন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করবে না। এদিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সামরিক যোগাযোগ আবারও শুরুর ঘোষণা দিয়েছেন বাইডেন।

তাইওয়ান ইস্যুতেও চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, তাইওয়ানের সঙ্গে বর্তমানে যে সম্পর্ক রয়েছে তা পরিবর্তনের ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের।

Advertisement

এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজা সংঘাত নিয়েও চীন ও যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, যেসব অঞ্চলে চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ দিকে চীনের আবারও স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন বাইডেন। এ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেখুন, তিনি এমন একটি দেশ পরিচালনা করেন যা একটি কমিউনিস্ট দেশ। ওই দেশের সরকারের গঠন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। এই অর্থে তিনি একজন স্বৈরশাসক।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!