ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ গাজার আবাসিক ভবনে হামলা, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ১৮ নভেম্বর ২০২৩
দক্ষিণ গাজার আবাসিক ভবনে হামলা, নিহত ২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজার খান ইউনিসে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। গাজার স্থানীয় একটি হাসপাতালের পরিচালকের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

হাসপাতালটির পরিচালক জানান, হামাদের আবাসিক ভবনে হামলার পর হাসপাতালটি ২৬টি মৃতদেহ এবং ২৩ জনকে গুরুতর আহত অবস্থায় পেয়েছে। এদিকে মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গাজার বাসিন্দারা শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অনাহার এবং রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজায় প্রায় সব জনসংখ্যার জন্য সহায়তা প্রয়োজন। আল জাজিরার প্রতিবেদক ররি চ্যাল্যান্ডস বলেছেন,  ছিটমহলটি একটি মানবিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে এবং সেটা হবে বিশাল আকারে।

Advertisement

এছাড়া গাজায় বহু সংখ্যক মসজিদ বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এবার প্রকাশ্যে এসেছে আরেকটি জঘন্য কর্মকাণ্ড।

সংবাদ সংস্থা মিডিলইস্ট আই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স(সাবেক টুইটার)-এর পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, ফিলিস্তিনের রামাল্লাহর বুদরুস গ্রামের একটি মসজিদে ফজরের আজান চলার সময় স্টান গ্রেনেড ছুড়ছে এক ইসরায়েলি সেনা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!