পুলিশ জানিয়েছে, ধৃত যাত্রী রণধীর সিংহ রাজস্থানের সিকারের বাসিন্দা। মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঐ যুবকের এমন আচরণ দেখেন অন্য এক যাত্রী। তিনিই বিমানের বাকি কর্মীদের বিষয়টি জানান।
বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণের পর ঐ যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ক্রু সদস্যরা। রোববার গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
.png)
ভারতে বিমানের মধ্যে এমন ঘটনা নতুন নয়। এর আগেও অশালীন আচরণের অভিযোগে কয়েক জন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের শুরুতে ফ্র্যাঙ্কফুর্ট-বেঙ্গালুরু বিমানে এক নারী যাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক প্রৌঢ়কে। তার আগে, গত সেপ্টেম্বর মাসে মুম্বাই-গুয়াহাটি ইন্ডিগোর বিমানে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরও এক যুবককে।