ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গোয়েন্দা উপগ্রহের সফল উৎক্ষেপণের দাবি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ২২ নভেম্বর ২০২৩
গোয়েন্দা উপগ্রহের সফল উৎক্ষেপণের দাবি উত্তর কোরিয়ার
ছবি: সংগৃহীত

মহাকাশে গোয়েন্দা উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিন্দা উপেক্ষা করে এটি উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। মঙ্গলবার এই গোয়েন্দা স্যাটেলাইট মোতায়েন করা হয়েছে বলে দাবি দেশটির।

জাপান ও দক্ষিণ কোরিয়া প্রথম এই গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের খবর প্রকাশ করেছিল। তবে তারা সে খবরের সত্যতা যাচাই করতে পারেনি। 

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনের মুখপাত্র বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো পর্যবেক্ষণ করছে উৎক্ষেপণ সফল হয়েছে কিনা।

Advertisement

সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৪২ মিনিটে মালিগিয়ং-১ নামের এই গোয়েন্দা উপগ্রহটি সঠিকভাবে মহাকাশের পথে যাত্রা শুরু করে।

প্রতিবেদনে বলা হয়, উপগ্রহটির উৎক্ষেপণ প্রত্যাশিত সময়ের আগেই করা হয়েছে। এই উৎক্ষেপণ বুধবার শুরু হয়ে ৩০ নভেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল।

কেসিএনএর প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, একটি ঘাঁটি থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হচ্ছে। দূর থেকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তা দেখছেন।

জানা গেছে, কিম সরাসরি গোয়েন্দা উপগ্রহের উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। এর সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। তবে উত্তর কোরিয়ার এই উপগ্রহ উৎক্ষেপণের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!