মঞ্চে গান গাওয়ার সময় ইউক্রেনীয় হামলায় রুশ অভিনেত্রী নিহত
রাশিয়ার সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে ইউক্রেনের হামলায় এক অভিনয় শিল্পী নিহত হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, রাশিয়া অধিকৃত দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ান সেনাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলায় ২০ রুশ সেনাসহ ওই অভিনেত্রী নিহতের ঘটনা ঘটে।
জানা যায়, ইউক্রেনীয় সেনাদের হামলার পূর্বে রাশিয়ান অভিনেত্রী পলিনা মেনশিখ (৪০) রাশিয়ান সেনাদের একটি সামরিক পুরষ্কার প্রদান অনুষ্ঠানে গান গাইছিলেন। রাশিয়ার যে থিয়েটারের হয়ে পলিনা কাজ করতেন তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।
.png)
২০১৪ সালে রাশিয়া পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের কুমাটোভ গ্রামটি দখল করে নেয়।
ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে তদন্ত করা যায়নি। তবে দুই পক্ষের সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, গত ১৯ নভেম্বর ওই অঞ্চলে ইউক্রেন হামলা চালিয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ সামরিক তদন্তকারীর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, দোনেৎস্ক অঞ্চলে একটি গ্রামে হিমারস ক্ষেপণাস্ত্র দিয়ে একটি স্কুল এবং একটি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা করা হয়। এতে এক বেসামরিক নিহত হয়।
তবে ওই বেসামরিক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল।
ইউক্রেনের কমান্ডাররা বলছেন, রাশিয়ান সামরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার ৮১০ সেপারেট নেভাল ইনফ্যান্ট্রি ব্রিগেড লক্ষ্য করে হামলা চালানো হয়।
এদিকে উক্রেনের সামরিক কমান্ডার রবার্ট ব্রোভদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, হামলায় ২৫ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে।
রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনাদের সঙ্গে গিটার নিয়ে মঞ্চে গান গাইছেন পলিনা মেনশিখ। গানের মাঝে হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে মঞ্চ এবং হলের আলো নিভে যায়।
আহত অবস্থায় অভিনেত্রীকে হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। মেনশিখের স্মরণে সেন্ট পিটার্সবার্গের একটি থিয়েটারে একটি নাটকের আয়োজন করা হয়েছে।