ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯, ২৬ নভেম্বর ২০২৩
যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা
সংগৃহীত ছবি

ইসরায়েল-হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চলছে। এরই মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরে ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।  

আল জাজিরার খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে।  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

শনিবার জেনিন শহরে অনুপ্রবেশের সময় ইসরায়েলি গুলিতে চার ফিলিস্তিনি নিহত হযন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Advertisement

শনিবার ভোরে জেনিনের নিকটবর্তী কাবাতিয়ায় নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সী এক চিকিৎসক এবং রামাল্লার কাছে এল-বিরেহ এলাকায় আরেক ফিলিস্তিনি নিহত হন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা বেড়েছে।

হামাসের হামলার পর থেকে ওই অঞ্চলে ৫২ শিশুসহ অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!