[ আন্তর্জাতিক ]
যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল
ছবি: সংগৃহীত
ইসরায়েল এবং হামাস যদ্ধের বিরতি তৃতীয়দিনে প্রবেশ করেছে। এর মধ্যে রোববার গাজার কেন্দ্রে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি কৃষক নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।
আল-জাজিরা জানিয়েছে, রোববার অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া চুক্তির প্রথম দিন শুক্রবারই দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এরা সবাই বেসামরিক নাগরিক ছিল।
হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের চার কমান্ডার নিহত হয়েছেন। এদের মধ্যে এক জন উত্তর গাজায় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের সিনিয়র কমান্ডার ছিলেন। তবে এরা কবে কখন নিহত হয়েছে তা জানায়নি হামাস।
.png)
গত শুক্রবার থেকে শুরু হয় ইসরায়েল ও হামাসের চার দিনব্যাপী যুদ্ধবিরতি। চুক্তির অন্যতম শর্ত- হামাসের হাতে বন্দি ৫০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফিলিস্তিনি
লিংক সফলভাবে কপি হয়েছে!