ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ভূমিকম্প পাকিস্তান-নিউগিনি-তিব্বতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ২৮ নভেম্বর ২০২৩
মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ভূমিকম্প পাকিস্তান-নিউগিনি-তিব্বতে
ছবি: সংগৃহীত

মাত্র আধাঘণ্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান,পাপুয়া নিউগিনি ও চীন। সোমবার রাত তিনটার পর এই বিরল ঘটনা ঘটেছে।

প্রথম ভূমিকম্পটি হয়েছে অস্ট্রেলিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে। বাংলাদেশ সময়ে রাত ৩ টা ১৬ মিনিটে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, পাপুয়া নিউগিনির ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

Advertisement

পাপুয়া নিউগিনির ভূমিকম্পের ২২ মিনিট পর, রাত ৩টা ৩৮ মিনিটে পাকিস্তানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এনসিএস জানিয়েছে, এই ভূমিকম্পটিরও উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এতে এখন পর্যন্ত পাকিস্তানে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানে ভূমিকম্পের ৮ মিনিট পর ৫ মাত্রার ভূমিকম্প হয় চীনের হিমালয় পার্বত্য অঞ্চলের প্রদেশ তিব্বত বা জেজিয়াংয়ে। এনসিএস জানিয়েছে ভূপৃষ্ঠের ১৪০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫।

উল্লেখ্য, পাকিস্তান, পাপুয়া নিউগিনি ও তিব্বত বা জেজিয়াংয়ে ভূমিকম্প কোনো বিরল কোনো ঘটনা নয়। তবে ভৌগলিকভাবে বিচ্ছিন্ন তিনটি অঞ্চলে প্রায় একই সময়ে ভূমিকম্পের ঘটনা বেশ বিরল। তবে এসব ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোথাও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!