[ আন্তর্জাতিক ]
৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত
জাপানের একটি দ্বীপে ৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে সিভি-২২ নামের একটি মার্কিন সামরিক বিমান উড্ডয়নের পর ইয়াকুশিমা দ্বীপে বিধ্বস্ত হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
জাপানি সংবাদমাধ্যম এমবিসি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিমানটি সমুদ্রে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিমানটির বাম ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা গেছে।
জাপানের কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, বিমানে থাকা আরোহী এবং এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত বিবরণ নেই।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!