ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যা বলছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৮, ৪ ডিসেম্বর ২০২৩
চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যা বলছে চীন
ছবি: সংগৃহীত

চীনের জলসীমা ‘সেকেন্ড থমাস শ্যোয়াল’ সংলগ্ন এলাকায় বেআইনিভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশ করেছে। চীনের সেনাবাহিনী সোমবার এ দাবি করেছে। চীনের সাউদার্ন থিয়েটার অব অপারেশন্স এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আরব নিউজের।

সাউদার্ন থিয়েটার অব অপারেশন্স বিবৃতিতে জানায়, ‘সেকেন্ড থমাস শ্যোয়াল’ অঞ্চলটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর। এর মধ্য দিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে খর্ব করছে যুক্তরাষ্ট্র। মুখপাত্র আরো দাবি করেন, ইচ্ছাকৃতভাবে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। তারা মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে।

আরব নিউজ জানায়, দক্ষিণ চীন সাগরে প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে জলসীমা নিয়ে বিরোধে লিপ্ত চীন। কয়েক মাসে ফিলিপাইনের নৌযানের সঙ্গে তারা বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে গিয়েছিল। ঐ এলাকায় যুক্তরাষ্ট্রের টহল জাহাজের প্রতিবাদ জানায় চীন। 

Advertisement

জানা গেছে, যুক্তরাষ্ট্রের জাহাজের চলাচল অনুসরণ এবং মনিটরিং করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। এতে যুক্ত সেনারা সবসময় উচ্চ সতর্কতায় রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!