ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের নেতারা ‘পুরোপুরি পাগল’ হয়ে গেছেন: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩২, ১২ ডিসেম্বর ২০২৩
ইউক্রেনের নেতারা ‘পুরোপুরি পাগল’ হয়ে গেছেন: পুতিন
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে দেশটির নেতারা সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছেন।  খবর পার্সটুডের।

তিনি আরো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে মস্কো যে সামরিক অভিযান চালিয়েছে তার অন্যতম প্রধান কারণ ছিল ইউক্রেন থেকে রুশ বংশোদ্ভূত নাগরিকদের ওপর অব্যাহত নিপীড়ন।

ক্রেমলিনে আয়োজিত ‘হিরো অব রাশিয়া’ পদকপ্রদান অনুষ্ঠানে একথা বলেন পুতিন। অনুষ্ঠানের ফাঁকে পুতিনের ভাষণের কিছু অংশ রোববার রাশিয়ার সাংবাদিক পাভেল জারুবিন প্রকাশ করেছেন। 

Advertisement

অনুষ্ঠানে পুতিন বলেন, আমরা কখনই সামরিক অভিযানের মতো কিছু করতাম না, যদি তারা আমাদের ঐতিহাসিক অঞ্চলে রাশিয়াকে ধ্বংস করতে শুরু না করত, সেখান থেকে লোকদের বিতাড়িত না করত এবং রুশ বংশোদ্ভূত নাগরিকদের ইউক্রেনের অ-আদিবাসী জাতিগোষ্ঠী ঘোষণা না করত।

দৃশ্যত ইউক্রেনের আদিবাসী নাগরিক আইনের কথা উল্লেখ করেন পুতিন, যা ২০২১ সালে গৃহীত হয়। আইনটি শুধুমাত্র ক্রিমিয়ান তাতার, ক্রিমিয়ান কারাইটস এবং ক্রিমিয়ান ইহুদিদেরকে দেশটির আদিবাসী হিসাবে স্বীকৃতি দিয়েছে। ইউক্রেনে জাতিগত রুশ নাগরিকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিয়ে বরং তাদের উচ্ছেদের জন্য নানা অত্যাচার নিপীড়ন চালানো হয়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পুতিন
লিংক সফলভাবে কপি হয়েছে!