ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনের গাজায় আক্রমণের জেরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর ইসরায়েলমুখী জাহাজে একের পর এক আক্রমণে ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন একটি টাস্ক ফোর্স গঠনের পরেই এই পদক্ষেপ নেয়া হলো। মোতায়েনকৃত আইএনএস কোচি এবং আইএনএস কলকাতাকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত বৈশ্বিক বাণিজ্যে জাহাজের এক ষষ্ঠাংশ এই পথে ব্যবহার করে।
অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও দেশটির সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ নিয়েছে। তারা ঘোষণা দিয়েছে, গাজায় দখলদারদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগর দিয়ে ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী অন্য কোনো দেশের জাহাজ চলাচল করতে দেবে না। ভারত ও আমেরিকা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা বজায় রেখেছে।
.png)
এদিকে, লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জেরে অনেক বড় বড় শিপিং কোম্পানি ওই সমুদ্র পথে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যা বিশ্ব বাজারে তেলসহ অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি মেয়ার্স্ক বলেছে, তারা উত্তমাশা অন্তরীপ (দ্য কেপ অব গুড হোপ) এর চারপাশ দিয়ে তাদের কিছু জাহাজ চলাচলের ব্যবস্থা করবে।