ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার তিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮, ২৩ ডিসেম্বর ২০২৩
রাশিয়ার তিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ছবি: সংগৃহীত

রাশিয়ার তিনটি এসইউ-৩৪ বোমারু বিমান ভূপাতিত করার দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সামরিক কর্মকর্তারা। শুক্রবার দক্ষিণ ফ্রন্টে ইউক্রেনের ফাইটার বাহিনী বোমারু বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করেছে।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ মাস ধরে চলমান যুদ্ধে এ আক্রমণকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন জেলেনস্কি ও সংশ্লিষ্টরা। এ ঘটনায় অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি রুশ সামরিক বাহিনী। তবে ক্ষতি স্বীকার করেছেন রাশিয়ান সামরিক ব্লগাররা। 
বিশ্লেষকরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেগুলো ধ্বংস করা হয়েছে। স্বাধীনভাবে এ বিষয়ে অবশ্য সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক এক টেলিগ্রাম মেসেজে লিখেছেন, শুক্রবার দুপুরে দক্ষিণ সেক্টরে- তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার বিমান ধ্বংস!

Advertisement

জাতীয় টেলিভিশনে এই ঘটনাকে একটি অসাধরণভাবে পরিকল্পিত অপারেশন বলে বর্ণনা করেছেন বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত। 
রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি খেরসন অঞ্চলে বিমানগুলোকে ভূপাতিত করার জন্য ওডেসা অঞ্চলের বিমান বিধ্বংসী ইউনিটের প্রশংসা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!