ইসরায়েল সমর্থিত ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্কটির চালানো সম্প্রতি এই সমীক্ষায় দেখা যায়, প্রায় সব সৌদি নাগরিকই তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সাথে সব আরব দেশের সব রকমের সম্পর্ক (কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক) ছিন্ন করার পক্ষে। তারা গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে।
সৌদির ৯১ শতাংশ নাগরিক বিশ্বাস করেন ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানীর পরেও গাজায় ফিলিস্তিনিদের জয় হয়েছে।
.png)
জরিপে অংশ নেওয়া ৮৭ শতাংশ সৌদি নাগরিকই মনে করেন সাম্প্রতিক ঘটনাপ্রবাহতে দেখা যাচ্ছে ইসরায়েল দুর্বল এবং অভ্যন্তরীণভাবে বহুভাগে বিভক্ত।
সূত্র: নিউইয়র্ক টাইমস, মিডল ইস্ট মনিটর