[ আন্তর্জাতিক ]
গণবিয়ে জনপ্রিয় হচ্ছে আফগানিস্তানে
ছবি: সংগৃহীত
বিয়ের বাড়তি খরচ কমাতে আফগানিস্তানে ৫০ জনের এক গণবিয়ের অনুষ্ঠানে বিয়ে করেছেন। স্বল্প আয়ের দম্পতিরা বিয়ের উচ্চ খরচ এড়াতে এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকেন। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কাবুলে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে এক দাতব্য সংস্থা যা নবদম্পতিদের তাদের বিবাহিত জীবন শুরু করার জন্য একটি কার্পেট এবং গৃহস্থালীর সরঞ্জামসহ উপহার দিয়েছে।
অনুষ্ঠানের শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ২০২১ সালের আগস্ট মাসে তালেবান শাসকরা ক্ষমতায় ফিরে আসার পর আফগানিস্তানে নাচ এবং সঙ্গীত কার্যকরভাবে নিষিদ্ধ রয়েছে। বিয়ে শেষে বর এবং কনেদের সবুজ ফিতা ও লাল প্লাস্টিকের গোলাপ দিয়ে সজ্জিত গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!