প্রতিবেদনে বলা হয়েছে, বাগদান সম্পন্ন হওয়ার পর খাবার পরিবেশনের সময় আমিষ মেনুর অংশ হিসাবে কনে পক্ষ মাটন অস্থিমজ্জা বা নল্লি পরিবেশন না করায় ক্ষুব্ধ হয়ে তেলেঙ্গানায় বিয়ে বাতিল করেছে বরের পরিবার।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কনের পরিবার রাজ্যটির নিজামবাদের এবং বরের পরিবার জগতিয়ালের বাসিন্দা। গত নভেম্বর মাসে কনের বাড়িতে তাদের বাগদান হয়েছিল। তবে এর পরপরই তাদের বিয়ে বাতিল হয়ে যায়।
.png)
মূলত কনেপক্ষ তাদের পরিবারের সদস্য এবং বরের আত্মীয়সহ অতিথিদের জন্য আমিষ মেনুর ব্যবস্থা করেছিল। তবে খাসির মাংসের নল্লি পরিবেশন করা হচ্ছে না বলে অতিথিরা অভিযোগ করার পর সেখানে মারামারি শুরু হয়।
কনের পরিবার যখন নিশ্চিত করে যে, খাবারে নল্লি যোগ করা হয়নি, তখন উত্তেজনা আরো বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।
এনডিটিভি বলছে, স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তারা সমস্যার সমাধান করার জন্য বরের পরিবারকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু বরের বাড়ির বক্তব্য, নল্লি পরিবেশন না করে মেয়ের বাড়ির লোকেরা তাদের অসম্মান করেছে।