ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নির্বাচনে পুতিনকে চ্যালেঞ্জ জানাতে চান ২৯ প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৩, ২৬ ডিসেম্বর ২০২৩
নির্বাচনে পুতিনকে চ্যালেঞ্জ জানাতে চান ২৯ প্রার্থী
এলা পামফিলোভা - ফাইল ছবি

২০২৪ সালের রুশ প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পেতে চাওয়া প্রার্থীর সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দেশটির নির্বাচন কমিশনের (সিইসি) সভাপতি এলা পামফিলোভা কমিশনের এক বৈঠকে এ তথ্য দেন।

সিইসি বলেন, আমাদের অনেক সহকর্মী বর্তমানে প্রতিযোগীদের কংগ্রেসে যোগ দিচ্ছেন। এখন পর্যন্ত এই সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে।

Advertisement

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দেশটির আইন অনুযায়ী স্ব-মনোনীত প্রার্থীদের অবশ্যই ভোটারদের একটি গ্রুপের সমর্থন নিশ্চিত করে বৈঠকের বিষয়ে সিইসিকে আগে থেকেই অবহিত করতে হয়। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

দেশটিতে রাজনৈতিক দলগুলোর তাদের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার অধিকার রয়েছে। কংগ্রেসে দলীয় প্রার্থীদের ১ জানুয়ারির মধ্যে কাগজপত্র জমা দিতে হবে।  আগামী বছরের ১৫-১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: তাস নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!