ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ৩০ ডিসেম্বর ২০২৩
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বের উদীয়মান অর্থনীতির পাঁচ দেশের জোট ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জাভিয়ের মিলে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ব্রিকসে যোগদান থেকে সরে এলো লাতিন আমেরিকার দেশটি।

শুক্রবার প্রকাশিত ২৮ ডিসেম্বর তারিখের একটি চিঠিতে মাইলি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নেতাদের বলেছিলেন ব্রিকস ব্লকে আর্জেন্টিনার সদস্য হওয়ার সময়টি উপযুক্ত নয়।

মাইলি তার চিঠিতে উল্লেখ করেছেন বিদেশ নীতিতে তার দৃষ্টিভঙ্গি আগের সরকারের চেয়ে অনেক দিক থেকে আলাদা। ফলে আগের প্রশাসনের কিছু সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

Advertisement

চলতি বছরের ডিসেম্বরে আর্জেটিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জাভিয়ের মিলি। এরপরই তিনি বেশ কিছু মৌলিক বিষয় সংস্কারের ঘোষণা দিয়েছেন। বলা হয়েছে আগের সরকারের বিদেশ নীতিতে অনেক পরিবর্তন আনা হবে।

আর্জেন্টিার মধ্য-বামপন্থি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার উপায় হিসেবে ব্রিকসে আর্জেন্টিনার অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন, বিশ্ব জিডিপিতে ব্রিকসের অবদান প্রায় ২৫ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিকসে যোগ দেওয়ার কথা ছিল আর্জেন্টিনার।

গত কয়েক বছরে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সবচেয়ে বেশি সমস্যা উচ্চ মূল্যস্ফীতি। তাই দেশটির নতুন সরকার বেশ কিছু অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর আগে নতুন প্রশাসন নিজস্ব মুদ্রার মান ও ব্যয় কমানোর ঘোষণা দেয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!