[ আন্তর্জাতিক ]
গাজায় ইসরায়েলের হামলায় সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে ১০৬
ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাত শুরুর পর থেকে এখন পযর্ন্ত ১০৬ সাংবাদিক নিহত হয়েছে। অনেকের পরিবারের সদস্যরাও নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস থেকে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় জেরুজালেম-ভিত্তিক আল কুদস সংবাদমাধ্যমের সাংবাদিক জাবের আবু হার্দোস এবং তার পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে তাদের বাড়ি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সেখানে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে পুরো জাবালিয়ার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ইসরায়েল। তবে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে।
.png)
এদিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির রাফা এলাকায় ওই হামলা চালানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!