ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের ৩৬টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৩, ৫ জানুয়ারি ২০২৪
ইউক্রেনের ৩৬টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার উপকূলীয় শহর ক্রিমিয়ায় ৩৬টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে মস্কো।

শুক্রবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ড লক্ষ্য ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এ আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

Advertisement

রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়ার ওপর উড়তে থাকা ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ‘ধ্বংস ও প্রতিহত’ করেছে।

মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার পশ্চিম ক্রাসনোদর অঞ্চলে আরেকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরকে ঠেকানোর জন্য কিয়েভ যুদ্ধের সময় থেকে রাশিয়ান-নিয়ন্ত্রিত অঞ্চল ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্টোপলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন।

যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরাইলের পরিকল্পনা ঘোষণাযুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরাইলের পরিকল্পনা ঘোষণা

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলাসিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলা

এর আগে বৃহস্পতিবার ইউক্রেন সরকার জানায়, তারা বন্দর শহর সেভাস্টোপলের কাছে একটি রাশিয়ান কমান্ড পোস্টকে বিমান হামলার টার্গেট করেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছে।

এর আগে ২০১৪ সালে, আঞ্চলিক দ্বন্দ্বের জেরে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। কিয়েভ এটি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে এবং নতুন করে চেষ্টা চালাচ্ছে।

সূত্র: ডেইলি টেলিগ্রাফ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!