ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬, ৬ জানুয়ারি ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫
ছবি: সংগৃহীত

গাজার দুই স্থানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সকালে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দেইল আল বালাহ'র আল হাকার এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল মানারার দুটি বাড়িতে বিমান হামলা চালানো হয়।

স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের আল মানারার একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। হামলায় আহতদের খান ইউনিসের ইউরোপীয়ান হসপিটালে নেওয়া হয়েছে।

Advertisement

অপরদিকে গাজার দেইর আল বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরো তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো বেশ কয়েকজন। শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত গাজার মধ্যাঞ্চলে কয়েক দফা হামলায় ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৬০ জন।

এর আগে শুক্রবার গাজার নুসেইরাত, মাগাজি ও বুরেজ শরণার্থী শিবিরসহ বেশ কিছু জায়গায় হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।

এদিকে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ২২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৭ হাজার ৯১০ জন।

দক্ষিণ গাজার অনেক শরণার্থী শিবির ও নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা এলাকাতেও এখন বোমা হামলা চলানো হচ্ছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইসরায়েল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!