[ আন্তর্জাতিক ]
আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, ২ পর্যটকের মৃত্যু
তুষারধস - ফাইল ছবি
ইতালির বিখ্যাত আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধসে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) পিডমন্ট অঞ্চলের ফরমাজা উপত্যকায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, রোববার স্থানীয় সময় দুপুরে ফরমাজা উপত্যকায় হঠাৎ শুরু হয় প্রবল তুষারপাত। ঝড়ের মধ্যে দুই হাইকারকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তাদের খোঁজ শুরু করে রেসকিউ গ্রুপ সিএনএসএএস। তীব্র বাতাসে অসম্ভব হয়ে পড়ে পায়ে হেঁটে ঐ স্থানে পৌঁছানো। পরে হেলিকপ্টারযোগে উপত্যকায় যায় উদ্ধার কর্মীরা।
.png)
এরপর প্রশিক্ষিত কুকুরের সহায়তায় খুঁজে পাওয়া যায় দুই পর্যটকের মরদেহ। বাতাসের তোড়ে একজন পড়ে ছিলেন হিম শীতল লেকে। আরেকজনের মরদেহ চাপা পড়েছিলো তুষারের স্তূপের নীচে। মৃত দুই পর্যটকের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!