মেলানিয়া ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমালিজা নাভস একজন শক্তিশালী নারী ছিলেন যিনি সর্বদা মানুষের প্রতি করুণা ও সহমর্মিতা দেখিয়েছেন। তিনি সব সময় আত্মসম্মান বজায় রেখে জীবন-যাপন করেছেন।
মেলানিয়া ওই বিবৃতিতে তার মায়ের মৃত্যুর কারণ পরিষ্কারভাবে জানাননি। তবে এর আগে চলতি মাসে ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন যে, তার শাশুড়ি খুব অসুস্থ।
.png)
মঙ্গলবার রাতে দেওয়া বিবৃতিতে মেলানিয়া জানান, তার মা পুরোপুরি স্বামী, মেয়ে, জামাই এবং নাতি-নাতনির প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বলেন, আমরা তাকে খুব মিস করবো। তার প্রতি সব সময়ই আমাদের সম্মান এবং ভালোবাসা থাকবে।
স্লোভেনিয়া বংশোদ্ভূত আমালিজা নাভস এবং তার স্বামী ভিক্টর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। গত মাসে পাম বীচের মার-এ-লাগোতে ট্রাম্প পরিবারের ক্রিসমাস উদযাপনের ছবিতে মেলানিয়াকে দেখা যায়নি। সে সময়ই জানা যায় যে, তিনি তার অসুস্থ মায়ের দেখাশুনার জন্য তার সঙ্গে অবস্থান করছেন।