ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভিসা ছাড়াই যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:০৬, ১৩ জানুয়ারি ২০২৪
ভিসা ছাড়াই যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
ফাইল ফটো

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারবেন। গত বছর এই দেশে সংখ্যা ছিল ৪০। আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এ তালিকায় আছে এশিয়ার আরো ৬টি দেশ।

গত ১০ জানুয়ারি বিশ্বের পাসপোর্টগুলোর র‌্যাংকিং প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স।

সংস্থাটি জানিয়েছে, ভিসা ছাড়াই বাংলাদেশিরা যে ৪২টি দেশে যেতে পারবেন তার মধ্যে রয়েছে- দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি এবং ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলংকা ও কেনিয়ার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

Advertisement

এশিয়ায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশিরা যেতে পারবেন- ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা ও পূর্ব তিমুর। ভিসা ছাড়া দক্ষিণ আমেরিকা অন্তর্ভুক্ত দেশ বলিভিয়ায়ও যেতে পারবেন বাংলাদেশিরা।

আফ্রিকা অন্তর্ভুক্ত দেশগুলো হলো- বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো ও কেনিয়া।

ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে- বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

ওশেনিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে- কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু ও কিরিবাতি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!