ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টিভির রিমোট না দেওয়ায় রুমমেটকে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১১, ১৫ জানুয়ারি ২০২৪
টিভির রিমোট না দেওয়ায় রুমমেটকে গুলি করে হত্যা 
সংগৃহীত ছবি

টিভির রিমোর্ট চেয়ে না পেয়ে রুমমেটকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রে একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

ফক্স নিউজের বরাতে এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ডোমনিক স্কট নামে ২৭ বছর বয়সী রুমমেটকে হত্যার অভিযোগে রিচার্ড বেনাগ (৩৮) নামে একজনকে গ্রেফতার করে প্রিন্স জর্জের কাউন্টি পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ঘটনার বিবরণে প্রিন্স জর্জের কাউন্টি পুলিশ জানায়, স্কট বারবার বেনাগকে জিজ্ঞাসা করেছিলেন টিভির রিমোটটি কোথায়, এই সময় বেনাগ মাথায় কম্বল দিয়ে তাকে উপেক্ষা করে যাচ্ছিল।  

বেনাগের দাবি তিনি সোফায় ঘুমিয়ে পড়েছিলেন এবং কিচেনে স্কটের চেঁচামেচিতে তিনি যখন কম্বল সরান তখন স্কটকে হাতে দুটি ছুরি হাতে দেখতে পান।

Advertisement

সেসময় তিনি সোফা থেকে লাফিয়ে উঠে, তার বন্দুক নিয়ে গুলি করতে শুরু করেন এবং তৃতীয় তলায় দৌড়ে উঠে পড়েন। তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। 

তিনি আরো দাবি করেন, তার ছোঁড়া কোনো গুলি স্কটের শরীরে লাগেনি এবং স্কটের শরীরে তিনি কোনো গুলির চিহ্ন দেখতে পাননি। যার কারণে তিনি আবার ঘুমাতে চলে যান।

পুলিশ বলছে তারা স্কটের বেডরুমে বেশকিছু গুলির চিহ্ন খুঁজে পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!