ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজা পরিস্থিতি ১৯৪৫ সালের বার্লিনের চেয়ে ভয়াবহ: চিলির প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ১৬ জানুয়ারি ২০২৪
গাজা পরিস্থিতি ১৯৪৫ সালের বার্লিনের চেয়ে ভয়াবহ: চিলির প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

গত তিন মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি নির্বিচার বোমা হামলার শিকার গাজা উপত্যকার পরিস্থিতি ১৯৪৫ সালের বার্লিন পরিস্থিতির চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। জার্মানির রাজধানী বার্লিনের পতনের মধ্যদিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

চিলির প্রেসিডেন্ট বলেন, গাজার প্রায় সব ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় ১৫ লাখ অধিবাসীর রাতে মাথা গোঁজার ঠাঁই নেই। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। দখলদার সেনাদের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪,০০০ মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাই নারী ও শিশু।

চিলির প্রেসিডেন্ট আরো বলেন, গাজায় ইসরায়েলি হামলায় গড়ে প্রতিদিন প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হচ্ছেন। এই গণহত্যা এখনই বন্ধ করতে হবে।

Advertisement

এর আগে গত অক্টোবরের গোড়ার দিকে গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞ শুরু হওয়ার পর নভেম্বর মাসে তেল আবিব থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিল চিলি। সে সময় বলা হয়েছিল, পরামর্শ করার জন্য রাষ্ট্রদূতকে সান্টিয়েগোতে তলব করা হয়েছে।

১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। বর্তমানে চিলিতে প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। আরব দেশগুলোর বাইরে ফিলিস্তিনিদের আশ্রয় দানকারী বৃহত্তম দেশ চিলি।  ২০১১ সালে লাতিন আমেরিকার এই দেশটি ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!