ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা না দেয়ায় কিশোরীকে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ১৭ জানুয়ারি ২০২৪
ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা না দেয়ায় কিশোরীকে হত্যা!
ছবি: প্রতীকী

ব্যাংকে সঞ্চিত ৬ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা না দেয়ায় ১৭ বছরের এক কিশোরীকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে নিজ বাবা ও সৎ মা’র বিরুদ্ধে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শনিবার (১৩ জানুয়ারি) খুশি কুমারী নামের ১৭ বছরের ওই কিশোরীকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সোমবার খুশির ভাই যশবন্ত মাহতো (২৪) রামগড় জেলার ভাদানিনগর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। সেখানে অভিযোগ করা হয়েছে, ফিক্সড ডিপোজিট থেকে টাকা দিতে অস্বীকার করায় তার বাবা এবং সৎ মা তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।

Advertisement

ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) বীরেন্দ্র কুমার চৌধুরী জানিয়েছেন, নিহতের ভাই সোমবার এফআইআর দায়ের করার পরে পুলিশ সুনীল মাহতো এবং তার স্ত্রী পুনম দেবীকে মেয়ের সন্দেহজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন কিশোরীর ভাই।

এদিকে ওই দম্পতির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠার পর কয়েকশ স্থানীয় গ্রামবাসী দম্পতিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে থানার বাইরে বিক্ষোভ করেন। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!