ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৫০ বছর পর দেখা হলো দুই ভাইয়ের

আর্ন্তজানিত ডেস্ক
প্রকাশিত: ০০:২৪, ২২ জানুয়ারি ২০২৪
৫০ বছর পর দেখা হলো দুই ভাইয়ের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল নামাসে দীর্ঘ ৫০ বছর পর দুই ভাইয়ের দেখা হয়েছে। এ সময় অঝরে কেঁদেছেন তারা। ঐ দুই ভাইয়ের মধ্যে ড. মুহদি আল শেহরি মার্কিন যুক্তরাষ্ট্রের কালামাজো বিশ্ববিদ্যালয়ে পদার্থতে অধ্যাপনা করছেন। দীর্ঘ পাঁচ দশক পর সৌদি আরবে পা রেখেই নস্টালজিক হয়ে যান তিনি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৫৫ বছর আগে মায়ের মৃত্যু হলে ড. মুহদি রিয়াদের একটি হাইস্কুলে ভর্তি হন। পরে পদার্থতে উচ্চশিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে চলে যান। উচ্চশিক্ষার কারণে তিনি দীর্ঘদিন ধরে পরিবার থেকে দূরে ছিলেন। ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ একবারে সীমিত হয়ে পড়ে। 

যুক্তরাষ্ট্রে থাকাকালীন পরিবারের সঙ্গে তিনি সোস্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখেন। কিন্তু তার কাছে থাকা পরিবারের পুরনো ভিডিওগুলো সব সময়ই সৌদি আরবে ফেরার জন্য তাড়া করতো। শেষ পর্যন্ত তিনি সৌদিতে ফেরার সিদ্ধান্ত নেন। 

তবে পরিবারের কাছে ড. মুহদির ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তার বন্ধু মোহাম্মেদ আল আমির। তিনি যুক্তরাষ্ট্রে সফর করে পরিবারের অবস্থার কথা মুহদিকে জানায়। এরপরই সে দেশের ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!