সামরিক ঘাঁটিতে ইরানি সেনার বন্দুক হামলা, নিহত ৫
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে কেরমানে এক সেনা সদস্যের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।
একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ (ইরিনা) জানিয়েছে, আজ সন্ধ্যায় (২১ জানুয়ারি) আমাদের একজন সেনা কর্মকর্তা সেনাদের বিশ্রামের এলাকায় প্রবেশ করেন এবং সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটির একটি ইউনিট পাহারা দিচ্ছিলেন ওই সেনা।
ব্রিগেডিয়ার জেনারেল আমির ঘোলামালিয়ান ইরানি গণমাধ্যমকে বলেন, রোববার বিকেলে ইউনিটের নিরাপত্তায় নিয়োজিত আমাদের এক সেনা তার অন্য সেনাদের ওপর গুলি চালায়। এতে পাঁচ সেনা প্রাণ হারান।
.png)
তিনি আরো জানান, গুলি চালানোর উদ্দেশ্য এখনো অজানা। ঘটনার পার আততায়ী তাৎক্ষণিকভাবে ব্যারাক থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।
ইরানের কেরমান প্রদেশে ইসলামিক স্টেট গ্রুপের দাবি করা মারাত্মক বোমা হামলার পরেই এমন ঘটনার কবলে পড়ল ইরান। গত ৩ জানুয়ারি ইরানে আত্মঘাতী বোমা হামলায় ইরানে ৯৪ জন নিহত হয়। ইরানের জেনারেল কাসেম সোলেইমানির সমাধি স্থলে এই হামলার ঘটনা ঘটেছিল।