[ আন্তর্জাতিক ]
ইসরায়েলের সামরিক ড্রোন বিধ্বস্ত
ছবি: প্রতীকী
ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর গেদেরার কাছে রোববার রাতে একটি সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত নেই।
সেনারা ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে এবং আইডিএফ বলেছে, সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার কোনো ভয় নেই।
.png)
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, ড্রোনটি গাজায় মিশন শেষ করে আসার পর একটি সামরিক ফিল্ডে বিধ্বস্ত হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!