ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকের গুলিতে প্রাণ গেল তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ২৯ জানুয়ারি ২০২৪
প্রেমিকের গুলিতে প্রাণ গেল তরুণীর
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের পুনেতে এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তরুণীর প্রেমিককে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো হত্যার সঠিক কারণ জানা যায়নি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে শনিবার পিম্পরি চিঞ্চওয়াড়ের হিনজাওয়াদি এলাকার একটি লজে এই ঘটনা ঘটে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় মুম্বাই থেকে রিষব নিগম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়ই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

Advertisement

ভুক্তভোগী তরুণী হিঞ্জাওয়াড়িতে একটি আইটি ফার্মে কাজ করতেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি ইউপিতে থাকতেন।

ওই অঞ্চলের উপপুলিশ কমিশনার বাপু বাঙ্গার বলেন, অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। পুনের হিঞ্জাওয়াড়িতে একটি লজে ওই তরুণীকে ডেকেছিলেন। শনিবার রাতে তরুণীকে গুলি করে পালিয়ে যান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, অভিযুক্তকে শনাক্ত করার পর মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্তের জন্য অভিযুক্তকে পুনে আনা হচ্ছে।

বাপু বাঙ্গার আরো বলেন, হত্যার সঠিক কারণ জানা যায়নি। হিঞ্জাওয়াদি থানায় একটি মামলা করা হয়েছে। এ নিয়ে আরো তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!