সোমবার (২৯ জানুয়ারি) বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত তালিকায় বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত মার্কিন ধনকুবের মাস্ক।
জানা গেছে, মাস্কের চেয়ে তার সম্পদ ২ দশমিক ৯ বিলিয়ন ডলার বেশি হওয়ায় শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার।
.png)
এদিকে স্পেসএক্স, টেসলা, টুইটার, নিউরালিংক, দ্য বোরিং কোম্পানিসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও স্বত্তাধিকারী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ফোর্বসের তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।