ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মালদ্বীপের প্রধান কৌঁসুলির ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ৩১ জানুয়ারি ২০২৪
মালদ্বীপের প্রধান কৌঁসুলির ওপর হামলা
হুসাইন শামীম - ফাইল ছবি

দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রধান কৌঁসুলি (প্রসিকিউটর জেনারেল) হুসাইন শামীমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ জুলাই) স্থানীয় সময় সকালে রাজধানী মালেতে অবস্থিত নিজ বাড়িতে ঢোকার সময় এক দুর্বৃত্ত হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল। আহত শামীম এডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, নির্ধারিত পার্কিংয়ের জায়গায় সাইকেল রেখে শামীম তার বাড়িতে ঢুকছিলেন। তখনই হামলাকারী ব্যক্তি একটি হাতুড়ি নিয়ে তাকে আঘাত করেন। এতে তার ডান হাতে আঘাত লাগে। হাতের হাড় ফেটে যাওয়ার কারণে শামীমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে তার আঘাতের তীব্রতা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

মালদ্বীপ পুলিশের পক্ষ থেকে স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো খুদে বার্তায় বলা হয়, ‘প্রসিকিউটর জেনারেল হুসাইন শামীমকে এডিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য বলছে, তাকে ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়নি।’

শামীমের ওপর হামলার উদ্দেশ্য কী, তা জানা যায়নি। এখন পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ বলেছে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!