ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০৫০ সালের মধ্যে ক্যানসার বাড়বে ৭৫ শতাংশের বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আর্ন্তজানিত ডেস্ক
প্রকাশিত: ২২:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৪
২০৫০ সালের মধ্যে ক্যানসার বাড়বে ৭৫ শতাংশের বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ফাইল ফটো

২০৫০ সালের মধ্যে ক্যানসার রোগীর সংখ্যা ৭৫ শতাংশের বেশি বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসারবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান (আইএআরসি) জানিয়েছে, ২০১২ সালে বিশ্বব্যাপী নতুন করে ১ কোটি ৪১ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। এছাড়া মারা যায় ৮২ লাখ মানুষ। গত এক দশকে ক্যানসার রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ মিলিয়নে এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে ৯ দশমিক ৭ মিলিয়ন।

Advertisement

সংস্থাটি পূর্বাভাসে জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫ মিলিয়নে দাঁড়াতে পারে, যা ২০২২ সালের চেয়ে অন্তত ৭৭ শতাংশ বেশি।

আইএআরসি জানায়, তামাক ব্যবহার, অ্যালকোহল সেবন ও স্থূলতা ক্যানসার রোগী বাড়ার অন্যতম কারণ। বার্ধক্য ও জনসংখ্যা বৃদ্ধিও এ জন্য দায়ী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!