ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ২৭ হাজার ৩৬৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪
গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ২৭ হাজার ৩৬৫
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৬৬ হাজার ৬৩০ জন।

রোববার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অন্তত ১২৭ ফিলিস্তিনি নিহত এবং ১৭৮ জন আহত হয়েছে। এর মধ্যে কেবল রাফাহ শহরেই নিহত হয়েছে ৯২ জন।

Advertisement

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা শুরু করে। তেল আবিব বলেছে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।

এদিকে জাতিসংঘের মতে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!