ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক হবে না: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০১, ৭ ফেব্রুয়ারি ২০২৪
স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক হবে না: সৌদি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে দীর্ঘদিন চেষ্টা করছে ইসরায়েল। তবে এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনা কূটনৈতিক সম্পর্ক হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। এমনকি গাজা উপত্যকায় চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্তও ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমের সীমান্তে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনও কূটনৈতিক সম্পর্ক থাকবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব।

বুধবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

Advertisement

এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, সৌদি আরব এবং ইসরায়েল তাদের সম্পর্ককে স্বাভাবিক করতে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক এবং এ বিষয়ে বাইডেন প্রশাসন ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

এরপরই নিজেদের অবস্থান জানিয়ে বুধবার বিবৃতি দেয় সৌদি আরব। বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিরবির করা মন্তব্যের আলোকে ফিলিস্তিন ইস্যুতে ওয়াশিংটনের কাছে নিজেদের অবিচল অবস্থান নিশ্চিত করার জন্য সৌদি আরব এই বিবৃতি জারি করেছে।

২০২০ সালে সৌদি আরবের উপসাগরীয় প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য সম্মতি দেওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল এবং সৌদি আরবের সম্পর্কের বিষয়ে আলোচনা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!