[ আন্তর্জাতিক ]
মাত্র ৩ সেকেন্ডের রিভিউ দিয়ে সপ্তাহে ১৫৮ কোটি টাকা আয় করেন এই নারী!
জেন জিয়াং জিয়াং - ফাইল ছবি
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করে প্রচুর অর্থ আয় করেন অনেকেই। যার ফলে দিন দিন পৃথিবী জুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের সংখ্যা বাড়ছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্সসহ আরো বেশ কিছু সমাজমাধ্যমেও ভিডিও তৈরির প্রযোগিতা বাড়ছে। তবে এক্ষেত্রে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে বিপ্লব ঘটিয়েছেন চীনের জেন জিয়াং জিয়াং নামের এক তরুণী। চীনের টিকটক ভার্সন ডুয়াইনে তার ৫০ লাখ ফলোয়ার রয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে পণ্যের রিভিউ দেয়ার ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
চীনা এই টিকটকারের এমন সাফল্যের পিছনে রয়েছে একটি ছোট গোপন রহস্য। অনেকে পণ্যের ডিটেইলস বলে থাকেন। কিন্তু এক্ষেত্রে জেন জিয়াং মাত্র তিন সেকেন্ডে পণ্যটি প্রদর্শন করেন।
তিনি প্রথমেই পণ্যটি বক্স থেকে খুলে দর্শকদের দেখান, এরপর তিনি এর দাম বলে সরিয়ে ফেলেন। আর এসব কাজ করেন মাত্র তিন সেকেন্ডে।
.png)
জেন জিয়াং এর এমন উপস্থাপন নজর কেড়েছে অনেক ক্রেতার। ফলে তার রিভিউ করা পণ্যের ভিডিও দেখতে অনেকে মুখিয়ে থাকেন। এর ফলে বাড়ছে তার আয়। প্রতি সপ্তাহে সে ১৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি টাকা) আয় করে থাকেন।
ভিডিওটি দেখুন...
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!