প্লেনটি বিধ্বস্ত হাওয়ার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশেপাশের এলাকা। এসময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে যান চলাচল ব্যাহত হয়।
প্রাদেশিক বেসামরিক প্লেন কর্তৃপক্ষ জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার সময় প্লেনটিতে পাঁচজন ভ্রমণ করছিলেন। পরে উদ্ধারকর্মীরা জীবিত তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
.png)
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার বিকালে জরুরি অবতরণের সময় প্লেনটি মহাসড়কে থাকা একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে তাদের মাথার মাত্র কয়েক ইঞ্চি ওপর দিয়ে মাটির দিকে নেমে আসছিল। এরপর মুহূর্তের মধ্যে বিকট শব্দ হয় এবং আগুন জ্বলতে দেখা যায়।
ন্যাপলস বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র রবিন কিং জানিংয়েছেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত প্লেনটি ওহিও স্টেট ইউনিভার্সিটির বিমানবন্দর থেকে নেপলসের দিকে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।