শুক্রবার আইডিএফ জানিয়েছে, বুধবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ২০২৩ সালের মার্চে বোমা হামলার জন্য দায়ী অভিজাত রাদওয়ান ফোর্সের একজন সিনিয়র হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর অন্যতম এলিট শাখা আল-হজ রাদওান ফোর্সের শীর্ষ কমান্ডার ছিলেন আল-দাবস।
.png)
আইডিএফ জানিয়েছে, তাদের ফাইটার জেটগুলো নাবাতিহে হিজবুল্লাহর ব্যবহৃত একটি ভবনে আঘাত হানে। এতে আলী মুহাম্মদ আল-দেবেস এবং তার ডেপুটি হাসান ইব্রাহিম ইসা নিহত হয়েছে। আইডিএফ-এর মতে, এলিট রাদওয়ান ফোর্সের একজন কমান্ডার আল-দেবস ইসরায়েলের মেগিদ্দো জংশনে বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। ওই হামলায় একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন।
লেবাননের কর্মকর্তারা বলেছেন, হামলায় ১০ জন নিহত হয়েছে। যার মধ্যে তিনজন হিজবুল্লাহ এবং এক পরিবারের সাতজন বেসামরিক লোক রয়েছে। লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, হিজবুল্লাহর সদস্যরা ভবনটির নিচতলায় ছিল। আর পরিবারটি উপরের তলায় ছিল।